শিলিগুড়ি মহকুমায় ১০,৫০০এর কাছাকাছি দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নাম একাউন্ট নাম্বার নথিভুক্তকরনের কাজ শেষ
দি নিউজ লায়নঃ উচ্চমাধ্যমিক পড়ুয়াদের একাউন্ট নাম্বার নথিভুক্তকরনের চূড়ান্ত পর্যায়ের কাজ প্রায় শেষ। শিলিগুড়ির শহর ও মহকুমার সবকটি উচ্চমাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় মিলে ইতিমধ্যেই প্রায় ১০,৫০০এর কাছাকাছি দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নাম একাউন্ট নাম্বার নথিভুক্ত হয়ে গিয়েছে।পড়ুয়াদের নাম একাউন্ট নাম্বার নথিভুক্ত করা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে।শহর ও মহকুমার উচ্চমাধ্যমিক স্তরের সবকটি বিদ্যালয় মিলে চলতি শিক্ষা বর্ষে দ্বাদশ শ্রেণীর ১০,০০০এর ওপরে পড়ুয়া রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাসের সুবিধার্থে ট্যাব বাবদ ১০,০০০টাকা করে একাউন্টে প্রদানের কথা বলেছেন। আর তা বলার পর থেকেই দ্রুত গতিতে দ্বাদশ শ্রেণীতে পাঠ্যরত পড়ুয়াদের নাম ও একাউন্ট নাম্বার নথিভুক্তের কাজে নামে জেলাগুলি। দ্রুততার সঙ্গে বাংলা শিক্ষা পোর্টালে নথিভুক্তকরনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। সেইমতোই মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েকদিনের মাথায় নথিভুক্তকরনের কাজ প্রায় শেষ বলে জানাচ্ছেন শিলিগুড়ি উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাজেলার বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামানিক।
তিনি বলেন পোর্টালে নাম নথিভুক্তকরনের কাজ প্রায় শেষ পর্যাযে। ১০,০০০ এর ওপরে পড়ুয়াদের পর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে চূড়ান্ত বাছাই ও কিছু ত্রুটি সংশোধনের কাজ চলছে শিলিগুড়ির শিক্ষা জেলায়। মহকুমা এলাকার স্কুলগুলির ক্ষেত্রে অভিভাবকদের ফোন নম্বরে না মেলায় পড়ুয়ার বাড়ির এলাকায় গিয়ে অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করছেন শিক্ষক-শিক্ষিকারা। সেক্ষেত্র দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জেরে অনেক পড়ুয়াদের পড়াশুনো ছেড়ে কাজে যোগদানের খবর মিলছে আবার কারো বিবাহের বিষয়ে ভাবছেন গ্রামের অভিভাবকেরা। সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের একযোগে অর্থপ্রাপ্তির কথা বলে মূলস্রোতে ফিরিয়ে আনছে শিক্ষক-শিক্ষিকারা। অন্যদিকে নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা বার্তা লেখা মুখ্যমন্ত্রীর চিঠি পড়ুয়াদের জন্য মিড-ডে-মিলের সঙ্গে অভিভাবকের হাতে তুলে দেওয়া হচ্ছে।

Post a Comment