একদিনের ঝটিকা সফরে বাংলায় আসছে নাড্ডা - The News Lion

একদিনের ঝটিকা সফরে বাংলায় আসছে নাড্ডা




দি নিউজ লায়ন ;  ফের ঝটিকা সফরে  বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জানা গিয়েছে,  রাত পোহালেই   শনিবার  বর্ধমানে আসছেন তিনি।  হাইভোল্টেজ এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে।  তৈরি করা হয়েছে একাধিক ওয়েলকাম গেট। লাগানো হয়েছে প্রচুর কাট আউট।     


বিজেপির রাজ্য মিডিয়া সুত্রে  জে পি নাড্ডার যে সফর সূচি  পাওয়া গিয়েছে  তাতে শনিবার সকাল ১১টায় তিনি পশ্চিম বর্ধমানের অণ্ডাল বিমান বন্দরে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে তিনি যাবেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রাধাগোবিন্দ মন্দিরে।  


সকাল ১১টা ৪০ নাগাদ তিনি ওই মন্দিরে পুজো দিয়েই জগনন্দপুর গ্রামের মাঠে কৃষক সুরক্ষা সভা করবেন। দুপুর ১২টা ৪৫ নাগাদ ওই গ্রামেই বাড়ি বাড়ি ঘুরে চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করবেন। দুপুর ১টা নাগাদ গ্রামেরই এক কৃষকের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করবেন। 


এরপর তিই  দুপুর ২টো ৫ নাগাদ বর্ধমানে পৌঁছাবেন হেলিকপ্টারে। ৩টে ৫ নাগাদ তিনি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবেন।  এরপর সেখান থেকে সরাসরি চলে আসবেন বর্ধমান শহরের বীরহাট ঘড়ি মোড়ে। সেখান থেকে জি টি রোডে প্রায় ১ কিমি তিনি রোড শোয়ে অংশ নেবেন কার্জনগেট পর্যন্ত। রোড শো-এর শেষে তিনি চলে যাবেন নবাবহাট এলাকার অভিজাত একটি হোটেলে।  সেখানেই তিনি বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন। এরপর  সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তিনি ফের  অণ্ডাল থেকে ফের দিল্লীর উদ্দেশ্যে রওনা দেবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.