অবৈধ রান্নার গ্যাসের সিলিন্ডার উদ্ধার,গ্রেফতার ১ জন
দি নিউজ লায়নঃ রান্নার গ্যাসের কালোবাজারী এবং বিভিন্ন অটোতে রান্নার গ্যাস ভরা নিয়ে নড়েচড়ে বসে বারুইপুর জেলা পুলিশের এনফোর্সমেন্টের শাখা।শনিবার গোপন সূত্রে খবর পেয়ে এনফোর্সমেন্ট টিম অভিযান চালায় বাসন্তী ব্লকের বিভিন্ন দোকানে দোকানে।
এদিন কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডকঘাটের ঘড়ির মোড় এলাকার একটি দোকানে তদন্ত চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশ কর্তাদের।রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অটোতে গ্যাস ভরা হচ্ছে দেখতে পায়।সেখান থেকে ৬ টি ভর্তি,দুটি আংশিক এবং দুটি খালি গ্যাস সিলিন্ডার আটক করেন।
পাশাপাশি কুতুবুদ্দিন লস্কর নামে একজন কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট টিম।বারুইপুর জেলা পুলিশ জানান সাধারণ মানুষের সুবিধার্থে রান্নার গ্যাস নিয়ে অবৈধ কারবার ঠেকাতে বারুইপুর জেলা পুলিশের অধিনস্ত সমস্ত থানা এলাকায় এমন ধরনের তল্লাশি অভিযান চলছে।পাশাপাশি এদিন অভিযান চালিয়ে বাসন্তী ডকঘাট এলাকা থেকে অবৈধ গ্যাস সিলিন্ডার সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Post a Comment