ঘরে বসে বানিয়ে ফেলুন ক্রিসমাস ফ্রুট কেক - The News Lion

ঘরে বসে বানিয়ে ফেলুন ক্রিসমাস ফ্রুট কেক



দি নিউজ লায়নঃ  

 উপকরণঃ 

ময়দা ১.৫ কাপ, 

চিনি ১ কাপ, 

ডিম ২টি, 

১২০ গ্রাম কিসমিস, 

২০০ গ্রাম কাজু, 

১৫০ গ্রাম আমন্ড,

১৫০ গ্রাম চেরি, 

সাদা তেল অথবা মাখন ১/৪ কাপ, 

ভ্যানিলা এসেন্স এক চামচ, 

দুধ ১/২ কাপ, 

বেকিং পাউডার ১/২ চামচ, 

১৫০ গ্রাম টুটি ফ্রুটি, 

২০০ গ্রাম শুকনো আনারস,

১৩০ গ্রাম অ্যাপ্রিকট,  

বেকিং সোডা ১/৪ কাপ, 

নুন সামান্য। 


প্রণালীঃ

প্রথমে ডিমের সঙ্গে চিনি মিশিয়ে পাঁচ-সাত মিনিট ফেটিয়ে নিন। তারপর মেশান বেকিং পাউডার, বেকিং সোডা এবং নুন। তারপর এতে কিছুটা মাখন অথবা তেল মিশিয়ে নিন। আরও পাঁচ মিনিট ফেটিয়ে নিন। চিনি না গলা পর্যন্ত অপেক্ষা করুন ১৫-২০ মিনিট। ওই মিশ্রণে ভাল করে দুধ ও ভ্যানিলা এসেন্স মেশান। এরপর ধীরে ধীরে ময়দা দিতে থাকুন। 


খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব গাঢ় না হয়। সেরকম হলে অল্প উষ্ণ গরম দুধ মেশাতে পারেন। এবার একে একে ড্রাই ফ্রুট মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। কিছুটা ড্রাই ফ্রুট রেখে দেবেন সাজানোর জন্য। এবার কেকের পাত্র নিয়ে তাতে ভালো করে মাখন বা তেল মাখিয়ে নিন, কিছুটা ময়দার বা বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিন বাটিতে। এটা বাটিতে মাখিয়ে নিলে কেক পুড়ে যাবে না সহজে। এবার মিশ্রণটি ঢালুন। ওপর থেকে বাকি ড্রাই ফ্রুট ছড়িয়ে দিন। প্রেসার কুকারে বানাতে পারেন কেক বা কোনও বড় পাত্র নিয়ে আগে সেটিকে ভালো করে গরম করে নিন। তারপর স্টিল বা লোহার স্ট্যান্ড বসিয়ে তার ওপর কেকের জায়গাটি বসান। কম আঁচে ৩০-৪০ মিনিট রেখে দিন। ব্যস তৈরি ক্রিসমাস কেক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.