কলা আর ঘণ্টার মতো আজব পুরস্কারের কথা শুনেছেন, কারা পেয়ে থাকে এই পুরুষ্কার জানেন?
দি নিউজ লায়ণঃ আপনারা অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তো শুনেছেন। কিন্তু কলা আর ঘণ্টার মতো আজব পুরস্কারের কথা শুনেছেন। এ বছরের সবচেয়ে খারাপ সিনেমা কী? নিকৃষ্টতম পরিচালক কে? নিকৃষ্টতম অভিনেতা কে? নিকৃষ্টতম অভিনেত্রীই বা কে? দেশের মধ্যেও সেরা সিনেমাকে পুরস্কৃত করতে রয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ডস ও অন্যান্য পুরস্কার। কিন্তু জানলে অবাক হবেন, সেরা নয়, সবচেয়ে খারাপ যে ছবিগুলি, তাদের জন্যও থাকে বিশেষ পুরস্কার। নিকৃষ্টতমদের স্বীকৃতি দেওয়ার এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলির নামও বিচিত্র।
ভারতে এই ধরনের একাধিক অনুষ্ঠান হয়ে থাকে। যেমন ‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস’ বা ‘স্বর্ণ কদলী পুরস্কার’। বলিউডে ২০০৯ থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। ‘ঘণ্টা অ্যাওয়ার্ডস’ বা ‘ঘণ্টা পুরস্কার’-ও দেওয়া হয় বলিউডের সবচেয়ে খারাপ ছবি বা নিকৃষ্টতম কলাকুশলীদের।
২০১১ সালে এই পুরস্কার চালু হয়। এই রকমই ফিলম ফেয়ার অ্যাওয়ার্ডসের পাল্টা পুরস্কার হল ‘ফিলম ফেল অ্যাওয়ার্ডস’। ২০১৩ সাল থেকে বছরের সবচেয়ে ব্যর্থ সিনেমাটিকে বেছে নেওয়া হয় এই পুরস্কারের ক্ষেত্রে। আন্তর্জাতিক ক্ষেত্রেও চালু রয়েছে এমন উদ্ভট পুরস্কার। অস্কারের পাল্টা হিসেবে দেওয়া হয় গোল্ডেন র্যাসপবেরি অ্যাওয়ার্ডস। হলিউডের লড়ঝড়ে ছবিগুলিকে বেছে নেওয়া হয় এখানে।

Post a Comment