কোন স্বভাবগুণ আপনাকে কোন প্রেতদশার দিকে নিয়ে যেতে পারে - The News Lion

কোন স্বভাবগুণ আপনাকে কোন প্রেতদশার দিকে নিয়ে যেতে পারে



দি নিউজ লায়নঃ   মরে যাওয়ার পর আপনি যে ভূত হবেনই তাঁর কোনও গ্যারান্টি নেই। তবে, একথা আমরা জানি যে, মানুষ মরে গিয়েই ভূত হয়। আর প্রেতদশা থেকে যতদিন  মুক্তি না ঘটছে, তদ্দিন আপনি ভূত। তবে ভূতের কিন্তু বিস্তর রকমফের রয়েছে।  কেন এত বিপুল বৈচিত্র ভূত-জগতে? এই প্রশ্ন করলে বহু ভূত-বিশারদ বলে থাকেন, ইহজন্মের স্বভাবই নাকি পরলোকে ছায়া ফেলে। এই জীবনে আপনি যেমন আচরণ করে চলেছেন, সেই অনুযায়ী নাকি আপনার প্রেতদশার চরিত্রও নির্দিষ্ট হয়ে রয়েছে। আসুন এবার দেখে নি কোন স্বভাবগুণ আপনাকে কোন প্রেতদশার দিকে নিয়ে যেতে পারে।  


 যখ

অতিরিক্ত হিসেবি কি আপনি? মানে, লোকে আড়ালে আপনাকে কি ‘কৃপণ’ বলে ডাকে? সাবধান! যখের ধন সামলানোই আপনার ভবিতব্য।  

ব্রহ্মদৈত্য

না, কেবল ব্রাহ্মণ মরেই ব্রহ্মদৈত্য হয় না। নিজেকে অতিরিক্ত শুদ্ধ ভাবেন, শুচিবায়ুগ্রস্ততা প্রায় কিংবদন্তির লেভেলে, লোককে জ্ঞান চিতে পারলে আর কিছুই চান না, এই সব ‘বামনাই’ থাকলেই আপনি সো-জা বেলগাছে।  


মেছোভূত

অতিরিক্ত মাত্রায় মাছ ভালবাসেন? পাতে মাছ না থাকলে মুখে ভাত ওঠে না? একদিন মাছ রান্না না হলে বাড়ি মাথায় তোলেন অথবা গোসাঘরে খিল দেন? এই প্রেতদশা আপনার জন্য অপেক্ষারত।   

বোবাভূত

একা থাকতে ভালবাসেন? এতটাই একা থাকার বাসনা যে, লোকে আপনাকে ‘অসামাজিক’ বলে পিছনে? কথা কম বলতে বলতে আপনি এই জন্মেই ভুতুড়ে হয়ে রয়েছেন। আপনার পরিণতি শেষমেশ বোবাভূত।       

স্কন্ধকাটা

নিজেকে দারুণ বুদ্ধিমান ভাবেন? মনে করেন, আপনার থেকে বেশি বুদ্ধি আর কারোর মাথাতেই নেই? মাথা নিয়ে এত গর্ব আপনাকে স্কন্ধকাটা দশার দিকে ঠেলে দিচ্ছে, মনে রাখবেন।  


শাঁখচুন্নি

আপনি তেমনই একজন নারী, যিনি ঘ্যান ঘ্যান করেন, খুঁত খুঁত করেন। আপনার ঘ্যান ঘ্যান খুঁত খুঁতের জ্বালায় বাড়ির লোক তটস্থ। আপনার গতি শাঁখচুন্নির দিকেই।     

কানাভুলো

প্রায়শই রাস্তা হারান? জিনিস এক জায়গায় রেখে অন্যত্র খুঁজে হয়রান হন প্রায়শই? বাংলার এই প্রাচীন প্রেতদশার দিকে আপনার জন্য কার্পেট বিছানো।     


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.