হাফ সেঞ্চুরি করা, আলুর ঊর্ধ্বমুখী দামের গতিরোধ করতে মাঠে নেমে পড়েছেন আলুচাষীরা - The News Lion

হাফ সেঞ্চুরি করা, আলুর ঊর্ধ্বমুখী দামের গতিরোধ করতে মাঠে নেমে পড়েছেন আলুচাষীরা

 



দি নিউজ লায়নঃ    কয়েক বছর পুজোর সময় থেকেই সহজলভ্য হয় নতুন আলু।  অবিক্রিত পুরনো আলুর চাহিদা নিম্নমুখী হয় স্বাদের দিক থেকে অত্যন্ত মিষ্টি হওয়ার কারণে। সকলেরই ঝোঁক থাকে নতুন আলুর দিকে। যদিও পুজো বেশ খানিকটা এগিয়ে হয়েছে এবার। তবুও ডিসেম্বর মাসেও লম্বা ইনিংসে প্রায় হাফসেঞ্চুরি করেও নটআউট রয়েছে আলু। 


অথচ কৃষকের বরাদ্দ বড়জোড় সেই আট দশটাকা। আলুর জন্য বিরোধী এবং সরকারী ভূমিকার রাজনৈতিক চাপানউতোর রয়েছে তুঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সুফল বাংলা স্টল এর মাধ্যমে পরিবার পিছু 3 কেজি করে 25টাকা দরে আলু বিক্রির ব্যবস্থা করে। প্রয়োজনের তুলনায় কিছুটা কম। 


 চাষিভাইরা সাধারণের জন্য এবছর অন্যান্য চাষের পরিমাণ কমিয়ে, বাড়াচ্ছে আলু চাষের পরিমাণ। কিন্তু তাতেও কি দুশ্চিন্তা মিটবে? উৎপাদিত ফসলের আধিক্যের ফলে তারা হয়তো আরও কম দাম পাবেন এ বছর। আর হিমঘরে রেখে ফায়দা তুলবেন মজুতদারেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.