লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট আটক গ্রেফতার মাদক পাচারকারী - The News Lion

লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট আটক গ্রেফতার মাদক পাচারকারী

 


দি নিউজ লায়নঃ    গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। রবিবার গভীর রাতে আলিপুর ২ গ্রাম পঞ্চায়েতের শেরশাহী এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।


 যার বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক কারবারি নাম হাজরু শেখ, তার বাড়ি রানূচক এলাকায়। এদিন গভীর রাতে শেরশাহী এলাকা দিয়ে মোটর বাইকে করে ইয়াবা ট্যাবলেট গুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা করেছিল  অভিযুক্তই ব্যক্তি। তার আগে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।


 সোমবার ধৃতকে মালদা আদালতের মাধ্যমে সাতদিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ। প্রসঙ্গত গত সপ্তাহে পরপর দু'দিন বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছিল পুলিশ গ্রেফতার করা হয়েছিল দুজনকে চলতি সপ্তাহের প্রথম দিনে ফের বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.