গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, দাশনগরে চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার দাশনগর এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে স্থানীয় বালিগোলা এলাকায়। জানা গেছে, মৃতার নাম সীমা মাহাতো (২০)।
গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ ঝুলছিল। পাখার ব্লেডে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে দেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।

Post a Comment