আজ আপনাদের জন্য রইল বিশেষ ধরনের সুস্বাদু কাশ্মীরি পোলাও এর সহজ রেসিপি - The News Lion

আজ আপনাদের জন্য রইল বিশেষ ধরনের সুস্বাদু কাশ্মীরি পোলাও এর সহজ রেসিপি



দি নিউজ লায়নঃ 

উপকরণঃ

পুরোনো বাসমতী চাল – দুই কাপ (ধুয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন)

তেল – ১/৪ কাপ

পেঁয়াজকুচি – আধ কাপ

এলাচ – চারটি

লবঙ্গ – দুটি

লবণ –  স্বাদ অনুযায়ী

চিনি –  স্বাদ অনুযায়ী

কিশমিশ – দুই টেবিল-চামচ

শাহি বিরিয়ানি মসলা – এক টেবিল চামচ

পোলাও রান্নার জন্য ফুটানো গরম জল – আড়াই কাপ 

আদা বাটা – এক চা চামচ

কেওড়া – এক টেবিল চামচ

জাফরান – আধ চা চামচ

মাওয়া – সিকি কাপ

আনারস কুচি – এক কাপ

আঙুর চিরে নেওয়া – ২৫০ গ্রাম

ঘি – ১/৪ কাপ

তেজপাতা – দুটি

দারচিটি – চার টুকরা

গুঁড়ো দুধ – দুই টেবিল চামচ

কাজু বাদাম আধ কাপ

গরম জল – আড়াই কাপ

রসুনবাটা – আধ চা চামচ

গোলাপজল – এক টেবিল চামচ (দুই টেবিল চামচ দুধে ভিজিয়ে ঢেকে রাখুন)

ডালিম  – আধ কাপ

আপেল কুচি – এক কাপ

চেরি কুচি – সিকি কাপ

কমলা – দুটি (ছিলে কোষের ভেতরের অংশ বের করে নিন)

শাহি বিরিয়ানি মসলা: দারুচিনি, এলাচ (বড় ও ছোট), লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, শাহী জিরে, কাবাব ও চিনি পরিমাণ মতো ভেজে গুড়ো করে নিন।

 

প্রনালিঃ

সব ফল একটি বাটিতে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে মেখে রেখে নিন। হাঁড়িতে তেল ও ঘি গরম করে তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দিন। তাতে পেঁয়াজ সোনালি রং করে ভেজে নিন। আদা ও রসুনবাটা দিয়ে কষিয়ে তাতে ভিজিয়ে রাখা বাসমতী চাল দিন। পাঁচ মিনিট ভেজে গুঁড়ো দুধ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজুন। চাল ভাজা হলে ফুটানো গরম জল ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন মাঝারি আঁচে। জল টেনে গেলে সব ফল, গোলাপজল, কেওড়া ও চিনি দিয়ে নেড়ে মাওয়া ছিটিয়ে ঢেকে দিন। 


জল সম্পূর্ণ টেনে গেলে চারটি কাঁচা লঙ্কা, কাজু বাদাম ও বিরিয়ানি মসলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ওপর থেকে দুধে ভেজানো জাফরান ও কিশমিশ দিয়ে আঁচ কমিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। তারপর পোলাও ঝরঝরে হলে ঢেকে গ্যাস বন্ধ করে দমে রাখুন কিছুক্ষণ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.