রাজনীতি থেকে সরে দাঁড়ালেন রজনীকান্ত
বিনোদন ডেস্ক : চলতি মাসের শুরুতেই রাজনীতিতে যোগ দেয়ার ঘোষণা দেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত। এর কিছুদিন পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। একটু সুস্থ হয়েই ইশ্বরের দোহাই দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন তিনি।
এনডিটিভি তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার পর আমার অনেক খারাপ লেগেছে। উচ্চ রক্তচাপের ফলে আমাকে এক সপ্তাহ হাসপাতালেও থাকতে হয়েছে। রজনীকান্ত আরও বলেন, আমি রাজনীতিতে না থেকেই জনগণকে সেবা করতে চাই।
সরে আসার ব্যাপারে আমি কিছুটা হতাশ। সবাই আমাকে ক্ষমা করবেন। তিনি দাবি করেন, চিকিৎসকরাও এই ব্যাপারে তাকে সরে আসারই পরামর্শ দিয়েছেন। চিকিৎসকরা আরও বলেছেন, রজনীকান্ত যেনো ধূলাবালি থেকে দূরে থাকেন। রাজনীতি করলে তা সম্ভব হবে না বলেই মনে করেন এই জনপ্রিয় ও প্রবীণ অভিনেতা।

Post a Comment