মেদিনীপুরের সমাবেশ মঞ্চ থেকে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন মমতা - The News Lion

মেদিনীপুরের সমাবেশ মঞ্চ থেকে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন মমতা

 


দি নিউজ লায়নঃ  কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সরব কৃষকরা। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার আশ্বাস বারবার দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । সোমবার পশ্চিম মেদিনীপুরের সভায় কৃষকদের আন্দোলনকেই সমর্থন করলেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় বিঁধলেন বিরোধী বিজেপিকেও।মুখ্যমন্ত্রী বলেন ২০২১-এ তৃণমূল আসবে, আর কেউ না, আর কেউ না, আর কেউ না। হার্মাদ সিপিএম আর না। সিপিএমের বন্ধু কংগ্রেস না না। বিজেপি একেবারেই না। তিনি আরো জানান সিপিএম আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছো। 


টাকা ছড়াচ্ছো। দাঙ্গা লাগাচ্ছো। কুতসা করছো। চক্রান্ত করছো। দল ভাঙছো। মানুষের ভালবাসা ভাঙছো। জেনে রেখে দাও, ভারতবর্ষের মাটি থেকে তোমাদের উতখাত হওয়ার সময় এসেছে।আমি নন্দীগ্রাম ভুলিনি, সিঙ্গুর ভুলিনি, নেতাই ভুলিনি। কাল মঙ্গলবার সারা বাংলায় ব্লকে ব্লকে ধর্না চলবে।  কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি।বামপন্থীদের মধ্যে অনেকে বিজেপিকে সমর্থন করেন না, আমি তাঁদের স্যালুট জানাই। কিন্তু সিপিএম নামের যে দলটি একের পর এক সন্ত্রাস করেছিল, তারা হয়ে গেছে বিজেপির সবচেয়ে বড় রক্ষক। 


বিজেপি হয়েছে তাদের ভক্ষক। আর কংগ্রেস কখন কার গালে চুমু খেয়ে হয়েছে তক্ষক। অঙ্কা-বঙ্কা-সঙ্কা। এরা নাকি দেশ চালাবে!মনে রাখবেন, ৩৪ বছর ধরে লড়ে এখানে এসেছি। কারও দয়ায় আসিনি। মনে নেই, কত হত্যা হয়েছে কেশপুরে, মনে নেই নন্দীগ্রামে কত মানুষকে খুন করেছেন। নেতাইয়ে কীভাবে মা-বোনদের উপর অত্যাচার করতেন! জঙ্গলমহলের ম্যাক্সিমাম জায়গা আপনারা অশান্ত করে দিয়েছিলেন।কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা শপথ নিচ্ছি আজকের মিটিংয়ে, ২০২১ আমাদের। ২০২১ আমাদের। ২০২১ বাংলার। ২০২১ বাংলার। জনগণ আছে সঙ্গে, তাই তৃণমূল কংগ্রেস একুশে আসছে বঙ্গে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.