বুধবারের রাশিফল - The News Lion

বুধবারের রাশিফল

 


দি নিউজ লায়নঃ

মীন রাশিঃ  যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা আছে।মাত্রা ছাড়ানো খরচ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে দেরি আছে। প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

কন্যা রাশিঃ আজ হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দ। তৃতীয় কারও জন্য চারিত্রিক অবনতি। 

 বৃষ রাশিঃ  আবেগের বশে কোনও কাজ করলে বিপদ হবে। আজ কারও কাছে অপমানিত হওয়ার আশঙ্কা আছে। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে অশান্তি নিয়ে চিন্তা। 

  

বৃশ্চিক রাশিঃ  সন্তানদের নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। দুপুরের পরে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার বিশেষ সুযোগ পাবেন। ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। 

 ধনু  রাশিঃ  খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার আশঙ্কা। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

 তুলা রাশিঃ  কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য প্রেমে অশান্তি। প্রাথমিক স্তরের বিদ্যার্থীদের জন্য দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ থেকে সাবধান থাকুন। মা অথবা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। 

  

সিংহ রাশিঃ  উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে।  জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদের আশঙ্কা। সংসারে সুখ ফিরবে কিন্তু বেগ পেতে হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে।

 মিথুন রাশিঃ  আজ সব দিক থেকে বাধা পেতে পারেন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন।ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। সকাল থেকে পিঠের যন্ত্রণা নিয়ে কষ্ট পেতে পারেন। চুরির জন্য ক্ষতির আশঙ্কা।

মকর রাশিঃ  কোনও ভুল সিদ্ধান্তে আপনার অতিরিক্ত খরচ হতে পারে। সংসারে অর্থনৈতিক দিক একটু চাপ বাড়তে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে।সকালে ভাইয়ের সঙ্গে অশান্তির আশঙ্কা আছে। 


কর্কট রাশিঃ সকাল থেকে স্বামীর ব্যাপারে একটু চিন্তা থাকতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা থাকবে। আজ অপরের জন্য কোনও কাজ করে বদনামের শিকার হতে হবে।

মেষ রাশিঃ  নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। আজ একটু সাবধানে থাকুন, মহিলা সংক্রান্ত ব্যাপারে বদনামের আশঙ্কা আছে।

 কুম্ভ রাশিঃ  আজ সকাল থেকে দিনটি একটু ভাল একটু খারাপ ভাবে চলার সম্ভাবনা আছে। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু নষ্ট হওয়ার যোগ রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.