আফিম পাচার করতে গিয়ে মেখলিগঞ্জে পুলিশের হাতে ধৃত দুই
দি নিউজ লায়নঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারের আগে আফিম আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জে। রবিবার রাত দশটা নাগাদ পুলিশ গোপন সূত্রে খবর পায় মাঠভাঙ্গার দিক থেকে আসা একটি গাড়িতে আফিম পাচার হচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে দুই ব্যক্তি সহ আফিম ও গাড়ি আটক করে। ধৃতদের নাম মহাদেব বিশ্বাস বাড়ি মেখলিগঞ্জের জামালদহ থানা এলাকায় ও সুজিত সরকার বাড়ি কোচবিহারে।
তাদের থেকে তল্লাশি করে 1 কেজি অপরিশোধিত আফিম (কালো রঙের) উদ্ধার করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর গ্রেফতার হওয়া ব্যক্তিদের যারা করে তারা কোথায় এই আফিম পাচার করছিল কোথা থেকে সেগুলি আনা হয়েছিল কারা এই চক্রের সঙ্গে জড়িত সেই সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে।

Post a Comment