গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপির মিছিল থেকে গুলি বোমা
দি নিউজ লায়ন- বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের বারাবনি বিজেপির মিছিল থেকে ছোঁড়া হল বোমা। চলল গুলি। আসানসোল পৌরনিগমের প্রশাসক তথা জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি দাবি করেছেন ইস্যু তৈরি করার জন্য বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে মারামারি তৈরি করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে।
শনিবার দুপুরে বারাবনির জামগ্রামে মিছিল ছিল বিজেপির। বিজেপির মিছিল শুরু করার আগেই। মিছিল থেকে বোমা এবং গুলির শব্দ পাওয়া যায়। নিজেদের ছোঁড়া গুলিতে দুই বিজেপি কর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি বোমার আঘাতেও তিনজন বিজেপি কর্মী আহত হয়েছেন। অন্যদিকে মিছিল থেকে সাধারণ মানুষের উপরেও হামলা চালানো বলে অভিযোগ।
বেশ কয়েকজনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তারা স্থানীয় মন্দিরে এবং বাজারে এসেছিল। এছাড়াও লাঠিসোটা নিয়ে সাধরণ বাসিন্দাদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। জিতেন্দ্র তেওয়ারি জানান, এর আগে অন্ডাল, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, রানিগঞ্জ বিভিন্ন এলাকায় বিজেপি মিছিল করেছে। কই সেখানে কোনো অশান্তি হয়নি। বিজেপি ভেবেছিল মিছিল করে এলাকায় পরিস্থিতি অশান্ত করে তুলবে, তা যখন হয়নি তখন ইশু করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।"
উল্লেখ্য পশ্চিম বর্ধমানের বিজেপির যুব মোর্চার সভাপতি অরিজিত রায়ের সঙ্গে জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের দীর্ঘদিনের বিবাদ। আর অরিজিৎ রায়ের খাসতালুক বারাবনীতে অরিজিৎকে বাদ দিয়ে মিছিল আয়োজন করেছিল লক্ষ্মন ঘোড়ুই। যার ফলে এমন কান্ড বলে অনুমান করা হচ্ছে। কারণ মিছিলে অরিজিতকে দেখা যায়নি।

Post a Comment