ঢাকার বাইরে হচ্ছে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল
ঢাকা প্রতিনিধি : নগরীতে যানজট কমাতে ঢাকার বাইরে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল করার কথা ভাবছে সিটি করপোরেশন। এ স্থানগুলো হলো― বিরুলিয়া, হেমায়েতপুর, কাঁচপুর, কেরানীগঞ্জ। ঢাকার সড়কে যানজট কমিয়ে জনস্বস্তি ফেরাতেই এমন উদ্যোগ নিচ্ছে সিটি কর্পোরেশন।
বিরুলিয়ার বাটুলিয়া, হেমায়েতপুরের জাদুরচর, কেরানীগঞ্জের টেগোরিয়া ও কাঁচপুর, এই চারটি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার সকালে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় আন্তঃজেলা কোন বাস প্রবেশ করতে দেয়া হবে না।
আর মহাখালী গাবতলী সায়েদাবাদ এই তিনটি টার্মিনালে থাকবে সিটি বাস। আগামী বছরই এ কাজের মূল পরিকল্পনায় হাত দেয়া হবে বলে জানান নগরপিতারা। এছাড়াও আগামী ১ এপ্রিল থেকে চালু হতে যাওয়া কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত বাস সার্ভিস এর রুট পরিদর্শন করেন মেয়ররা।

Post a Comment