পশ্চিম মেদিনীপুর এবং নদীয়ায় দুটি পৃথক বাস দুর্ঘটনায় জখম হলেন 39 জন - The News Lion

পশ্চিম মেদিনীপুর এবং নদীয়ায় দুটি পৃথক বাস দুর্ঘটনায় জখম হলেন 39 জন




দি নিউজ লায়নঃ    পশ্চিম মেদিনীপুর এবং নদীয়ায় দুটি পৃথক বাস দুর্ঘটনায় জখম হলেন 39 জন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ধাদিকা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনায় বাসে থাকা ১৫  জন যাত্রী আহত হয় ।স্থানীয় বাসিন্দারা ও গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে করে।




 আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক হলে তাদের গড়বেতা গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাসটি মেদিনীপুর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর যাচ্ছিল।বিষ্ণুপুর যাওয়ার পথে গড়বেতা এলাকায় একটি ট্রাক এর সাথে ওই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যার ফলে ওই দুর্ঘটনাটি ঘটেছে। ওই দুর্ঘটনার ফলে ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গড়বেতা থানার পুলিশ দুর্ঘটনার কবলে পড়া বাসও ট্রাক টি কে রাস্তা থেকে সরানোর পর ওই রাস্তায় যানবাহন চলাচল শুরু করে। পুলিশ  ট্রাক ও বাসটিকে আটক করেছে।


 কি কারণে ওই দুর্ঘটনার ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য গড়বেতা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে, বছরের শেষ দিনে মর্মান্তিক দুর্ঘটনায় আহত হলেন বেশ কয়েক জন বাসযাত্রী।তবে হতাহতের খবর নেই।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নদিয়ার চাপড়ার ছোট আন্দুলিয়া ইটভাটার কাছে ।একটি বেসরকারি যাত্রী বোঝায় বাস উল্টে বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহেশনগর ঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে চাপড়ার ছোট আন্দুলিয়ার একটি ইটভাটার কাছে একটি বেসরকারি যাত্রী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলে গুরুত্ব জখম ২৪ জন যাত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.