মালদায় নতুন পুলিশ সুপার অফিস ভবনের উদ্বোধন
দি নিউজ লায়নঃ রাজ্য প্রশাসনের উদ্যোগে প্রতিটি জেলাতেই জোর দেওয়া হয়েছে ট্রাফিক ব্যবস্থায়। প্রতিটি জেলায় ট্রাফিক ইউনিট তৈরি করা হয়েছে। মালদার ক্ষেত্রেও ট্রাফিক ইউনিট তৈরি করে যানজট সমস্যার মোকাবিলা করা হচ্ছে। মালদায় নতুন পুলিশ সুপার অফিস ভবনের উদ্বোধন করতে এসে একথা বলেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। মঙ্গলবার দুপুর ১২ টায় মালদা শহরের ফুড পার্ক সংলগ্ন এলাকায় পুলিশ সুপার অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। তাঁর সঙ্গে ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া , জেলাশাসক রাজর্ষি মিত্র সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন বিধায়ক নিহার ঘোষ, প্রাক্তন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী , সাবিত্রী মিত্র মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় মন্ডল প্রমুখ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ১৯৩২ সাল থেকেই মালদা শহরের আদালত চত্বর এলাকায় ছিল। জেলার পুলিশ সুপার অফিস কিন্তু সেখানে জায়গার অভাবে পদস্থ পুলিশকর্তাদের গাড়ি রাখার একটা সমস্যা ছিল। এমনকি বিভিন্ন রেঞ্জের অফিসারদের বসার ঘরের অভাব ছিলো। কিছু পরিকাঠামোগত সমস্যা ছিল।
এছাড়াও মালদা জেলার অধিনস্ত জায়গায় এই অফিসটি ছিল। এই পরিস্থিতিতে পুলিশ অফিসের কাজকর্ম সমস্যা হচ্ছিল। সেদিকে লক্ষ্য রেখে একদম নিরিবিলি ও নির্জন এলাকায় নতুন পুলিশ সুপার অফিস ভবনের তৈরি করা হয়েছে। পাশাপাশি ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ এই পুলিশ সুপার অফিসের সামনে নতুন রাস্তা তৈরি করেছে। যা ক্ষেত্রে যানবাহনের চলাচল কোন সমস্যা হবে না। তবে নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে পৌরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
এদিন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ বলেন, রাজ্য প্রশাসন প্রতিটি জেলাতেই ট্রাফিক ব্যবস্থার মান উন্নত করতে নির্দিষ্ট ইউনিট গড়ে তুলেছে। মালদাতে এই ইউনিট গড়ে তোলা হয়েছে। ডিএসপি পদৎমর্যাদার একজন অফিসার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিযুক্ত রয়েছেন। এছাড়াও বৈদ্যুতিক সিগন্যাল, বিভিন্ন ব্যস্ত এলাকাতেও বসানো হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও যাতে যানজট সমস্যার সমস্যা হলে সেটা অবশ্যই জেলা পুলিশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

Post a Comment