কেন শশা দেখলেই লম্ফঝম্ফ শুরু করে বেড়াল - The News Lion

কেন শশা দেখলেই লম্ফঝম্ফ শুরু করে বেড়াল

 


একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে শশা দেখেই আঁতকে উঠে একসা হয়ে যাচ্ছে সব বেড়ালেরা। লাফিয়ে প্রায় এক দু’ফুট দূরে চলে যাচ্ছে প্রিয় পুষ্যিরা। কিন্তু ঠিক কী কারণে? শশা দেখেই বা কেন চমকে ওঠে মার্জারকুল? কী বলছেন এই বিষয়ে পশু বিশেষজ্ঞ,   এই বিষয়ে পশু বিশেষজ্ঞ বলেন, ‘‘আসলে বিড়ালরা খুব সজাগ প্রাণী। আশপাশে কী হচ্ছে না হচ্ছে, সেই নিয়ে তারা সদা সতর্ক। তাই অচেনা কিছু হঠাৎ দেখলে তারা চমকে ওঠে। 


এই ভিডিওগুলোতে কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, সব ক্ষেত্রেই কিন্তু শশাটা রাখা হচ্ছে এমনভাবে, এমন একটা সময় যে তখন বেড়ালটি অন্য কিছুতে ব্যস্ত। বেশিরভাগ সময়েই খেতে ব্যস্ত। পশু বিশেষজ্ঞের মতে, ওই জায়গায় যদি কোনও খেলনা মাকড়সা বা নেহাত একটা আনারসও রাখা হতো, তা হলেও কিন্তু একই ব্যাপার ঘটত।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.