পিৎজা বা হ্যামবার্গারের মতো ফাস্ট ফুড ডেকে আনতে পারে চরম বিপদ - The News Lion

পিৎজা বা হ্যামবার্গারের মতো ফাস্ট ফুড ডেকে আনতে পারে চরম বিপদ



দি নিউজ লায়নঃ  ফাস্ট ফুড খেলে শরীরে মেদ জমে, এটা আমাদের সকলেরই জানা। কিন্তু সাম্প্রতিক গবেষণায় যা উঠে এসেছে তা আরও ভয়ানক। কারন গবেষণায় বলা হয়েছে,   ফাস্ট ফুড যত বেশি পরিমাণে খাওয়া যাবে, ততই বেড়ে যাবে ক্যান্সারের সম্ভাবনা।   সূত্রের খবর অনুযায়ী, খাবারের মধ্যে যত বেশি শরীরে ক্যালোরি ঢুকবে ডিইডি বা ডায়েটারি এনার্জি ডেনসিটি  তত বাড়বে। ডিইডি বাড়লেই বেড়ে যায় ক্যান্সারের সম্ভাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ ব্যাপারে বিস্তারিত গবেষণা করেছেন।


সেই বিশ্ববিদ্যালয়ের মেল অ্যান্ড এনিড জুকেরম্যান কলেজ অফ পাবলিক হেলথ সংস্থা এই গবেষণায় দেখিয়েছে, হ্যামবার্গার বা পিৎজার মতো খাবার খেলে পুষ্টি কম হয়। বাড়ে ক্যান্সারের মতো মারণরোগের সম্ভাবনা। উল্টোদিকে শাকসব্জি খেলে ডিইডি কম ঢোকে শরীরে। গত শতকের শেষার্ধ থেকেই সারা পৃথিবীতে ক্রমে ডানা মেলেছে পিৎজা, হ্যামবার্গার-সহ আরও নানা ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা। কেবল প্রথম বিশ্বেই নয়, তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলিতেও গজিয়ে উঠেছে ফাস্ট ফুড সেন্টার। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.