স্বাস্থ্যকর, ঘন কালো চুল পেতে গেলে মেথি শাকের ব্যবহার
দি নিউজ লায়নঃ
১। উপকরণ
মেথি পাতা ২ কাপ, দই ১ কাপ, নারকেল তেল ২ চামচ।
পদ্ধতি
মেথি পাতা নিয়ে ব্লেন্ডারে ঢালুন, এরপর আপনি দই ও নারকেল তেলের সাথে ওই ব্লেন্ডারে মেথি পাতাটিকে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি প্রস্তুত হওয়ার পর মাথায় স্ক্যাল্পের গোড়ায় ভালো মতো লাগিয়ে অন্তত ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর কোনও হারবাল শ্যাম্পু ব্যবহার করে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই প্রক্রিয়া অনুসরণ করুন।
২। উপকরণ
মেথি পাতা ও নারকেল তেল।
পদ্ধতি
প্রথমে কড়াইতে কিছুটা নারকেল তেল নিয়ে নিন। তার মধ্যে পরিমাণ মতো মেথি পাতা দিয়ে হালকা আঁচে গরম করুন। মিশ্রণটিকে এবার গ্যাস নেভানোর পরে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে পাত্রে ঢেলে রাখুন, তারপর স্ক্যাল্পের গোড়ায় দিয়ে সপ্তাহে অন্তত দু থেকে তিনবার মাসাজ করুন।
তাই মেথি শাক খেয়ে তৃপ্তির ঢেকুর তো তুলবেনই, পাশাপাশি ত্বক আর চুলেও লাগানো শুরু করুন এবারে নিয়মিত। আর সকালে বাজার করতে বেরোবার আগে লিস্টে একবার চোখ বোলান, মেথি শাকটা যেন বাদ না যায়।

Post a Comment