রহস্যজনকভাবে মৃত্যু হল এক হোটেল ব্যবসায়ীর - The News Lion

রহস্যজনকভাবে মৃত্যু হল এক হোটেল ব্যবসায়ীর

 


দি নিউজ লায়নঃ  রহস্যজনকভাবে মৃত্যু হল এক হোটেল ব্যবসায়ীর। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  মৃত ব্যক্তির নাম শ্যামা প্রসাদ শাস্ত্রী। বোলপুর থানায় মক্রমপুর এলাকায় ব্যবসায়ীর বাড়ি। বোলপুর থানার পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বোলপুর থানার মোহনপুর থেকে বাইকে চেপে নিজের বাড়িতে ফিরছিলেন হোটেল ব্যবসায়ী। 


পরে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে রাস্তার ধারে মাঠের পাশে সহ রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির পড়ে আছে। স্থানীয় বাসিন্দারাই বোলপুর থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করার পর জানতে পারে মৃত ব্যক্তির নাম শ্যামা প্রসাদ শাস্ত্রী, বোলপুর চিত্রা মোড়ের কাছে একটি বেসরকারি হোটেলের তিনি মালিক। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে পুলিশের। 


পরিবারের দাবি মহনপুর থেকে বেরোবার সময় তার মেয়েকে ব্যবসায়ী ফোন করে বলেছিল কাজ হয়ে গেছে দ্রুত বাড়ি ফিরছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দুর্ঘটনায় মৃত্যু হতে পারে ব্যবসায়ীর তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পেলে মৃত্যু কারণ জানা যাবে বলে দাবি পুলিশের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.