ভিন রাজ্যবাসিদের আবেদন ঠেকাতে অতি সক্রিয় শিলিগুড়ি মহকুমার পরিষদের নির্বাচনী বিভাগ - The News Lion

ভিন রাজ্যবাসিদের আবেদন ঠেকাতে অতি সক্রিয় শিলিগুড়ি মহকুমার পরিষদের নির্বাচনী বিভাগ

 


দি নিউজ লায়নঃ  ভোটার তালিকায় নাম তোলার গুচ্ছের আবেদন। শুধুমাত্র শিলিগুড়ি বিধানসভায় নতুন আবেদনপত্র জমা পড়েছে ৬৭%। ভিন রাজ্যের বাসিদের আবেদন ঠেকাতে অতি সক্রিয় শিলিগুড়ি মহকুমার পরিষদের নির্বাচনী দপ্তর। ভিন রাজ্য বিহার ও নেপাল বাংলাদেশ সীমান্তবর্তী নকশালবাড়ি ও ফাঁসীদেওয়া বিধানসভার নতুন নামের আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতামূলক নজরদারী চালাচ্ছে প্রশাসন। 


দেখা যাচ্ছে বিশেষ করে বিহার থেকে এফিটওভিট যুক্ত বেশকিছু নতুন নাম তোলার আবেদন পত্র জমা পড়ছে। অনেকক্ষেত্রে অভিযোগ বিহারের মৃত ব্যক্তির নামের এভিটওভিট যুক্ত আবেদনপত্র জমা পড়েছে। ভুয়ো আবেদন এড়াতে তদন্তমূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন। চারটি ব্লক মিলে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি ও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফাঁসীদেওয়া বিধানসভা কেন্দ্রে থেকে ২৯,৮২০টি নতুন নাম তোলার আবেদন পত্র জমা পড়েছে। যারমধ্যে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে নতুন নাম তোলার আবেদন জমা পড়েছে ১২,৯৫৩, শিলিগুড়ি ৬৫৯৭, ফাঁসীদেওয়া ১০,২৭০টি।


 এছাড়াও রয়েছে নাম সংশোধনীর কাজ। শিলিগুড়ি মহকুমাশাসক তথা নির্বাচনী আধিকারিক প্রিয়দর্শিনী এস জানান শিডিউল মোতাবেক ডাকা হচ্ছে। সেই মোতাবেক হেয়ারিংয়ে এসে নিজেদের যাবতীয়  প্রামাণ্য শংসাপত্র পেশ করছেন তারা। সন্দেহজনক, বিহার ও ভিনরাজ্যবাসীর এভিটওভিড যুক্ত আবেদন পত্র হাতে এলে দ্রুত তদন্ত  নিষ্পন্ন করে রিপোর্ট পেশ করতে বলা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.