তৃণমূলকে বিষমুক্ত করার ডাক মামুদের
দি নিউজ লায়নঃ শুভেন্দুর দল ছাড়ার পর তৃণমূলে ফিরে এলেন প্রবল শুভেন্দু-বিরোধী বলে পরিচিত পূর্ব মেদি্নীপুর জেলার প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি। রবিবার সাড়ে চার বছর পর তৃণমূল ভবনে গিয়ে তিনি যোগ দিলেন পুরনো দলে।
শুভেন্দু অধিকারীর সঙ্গে সংঘাতের জেরেই ২০১৬ সালে তিনি তৃণমূল ছেড়ে বামফ্রন্ট শরিক ডিএসপির প্রার্থী হয়েছিলেন। এগরা থেকে বাম-কংগ্রেস জোটের প্রার্থী তথা পূর্ব মেদি্নীপুর জেলার প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি মামুদ হোসেন তরপর সিপিএমে যোগ দেন। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরই তিনি ফিরলেন তৃণমূলে। তারপর সাড়ে চার বছর পর তিনি ফিরে এলেন পুরনো দলে।
মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সৌমেন মহাপাত্রের হাত ধরে তিনি যোগ দেন তৃণমূলে। তাঁর সঙ্গে একঝাঁক নেতাও তৃণমূলে যোগদান করলেন এদিন। মামুদ বলেন অধিকারী পরিবারের কারণে অনেকে তৃণমূল থেকে নিজেদের দূরে রেখেছিলেন। এবার তাঁরা অনেকেই তৃণমূলে ফিরবেন।তৃণমূলে ফিরে এসে মামুদ বলেন, এতদিন পর দলে ফিরে ভালো লাগছে। তৃণমূলকে বিষমুক্ত করতে হবে।

Post a Comment