কৃষক আন্দোলনকে সমর্থন করে কেন্দ্রের বিরুদ্ধে এবারে সরব নর্মদা বাঁচাওয়ের নেত্রী মেধা পাটেকর - The News Lion

কৃষক আন্দোলনকে সমর্থন করে কেন্দ্রের বিরুদ্ধে এবারে সরব নর্মদা বাঁচাওয়ের নেত্রী মেধা পাটেকর

 


দি নিউজ লায়নঃ    কৃষক আন্দোলনকে সমর্থন করে কেন্দ্রের বিরুদ্ধে এবারে সরব নর্মদা বাঁচাওয়ের নেত্রী মেধা পাটেকর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ভূয়সী প্রশংসা। বুধবার শিলিগুড়িতে সংবাদিক বৈঠক করে তিনি বলেন বিজেপি হাত ধরে আম্বানি আদানিরা দেশ চালাচ্ছে।


 তাদের হাতে মুনাফা কুক্ষিগত করে দিচ্ছে সরকার। সমাজে বেসরকারি সংস্থার হাতে ক্ষমতার জন্যই কৃষক আইন।তীব্র বিরোধিতা করে জানান তিনি। তিনি জানান এনএপিএম ন্যাশনাল অল্যাইন্স অফ পিউপিল মুভমেন্ট এর তরফে ১লা জানুয়ারী কলকাতার রাস্তার বেসরকারি সংস্থার দ্রব্য সামগ্রী পুড়িয়ে বিক্ষোভ দেখানো হবে। বুধবার চোপড়ায় বিক্ষোভ রয়েছে তাদের। এনএপিএমের 


কনভেনর মেধা পাটেকর বিজেপিকে একহাত করে বলেন উত্তরবঙ্গে এসে তাদের নেতারা উত্তরবঙ্গের চা বাগানে যাননি। বন্ধ বাগানের খোঁজও নেননি। আমি বাগানে গিয়ে চা শ্রমিক মহিলাদের সঙ্গে কথা বলেছি বাংলার মুখ্যমন্ত্রীই একমাত্র ভরসা তাদের। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।মহিলাদের প্রচুর সুবিধে হবে এতে। মহিলারা স্বনির্ভর হতে পারবে কারন বিজেপির আত্মনির্ভর এর মত এ শুধুই জমকালো প্রচার আর মিথ্যে বুলি নয়।অন্যদিকে স্বাস্থ্য সাথীর সঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের তুলনা টেনে তিনি বলেন কেন্দ্রের ওই কার্ড নিয়ে হাসপাতালে গেলে দুদিনের চিকিৎসায়ও রুগীর পাঁচ লক্ষ টাকা বিল করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.