মালদা শহরের জঞ্জাল এবং আবর্জনা থেকে সার তৈরির প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে জোর - The News Lion

মালদা শহরের জঞ্জাল এবং আবর্জনা থেকে সার তৈরির প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে জোর



দি নিউজ লায়নঃ   মালদা শহরের জঞ্জাল এবং আবর্জনা থেকে সার তৈরির প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে জোর দিল ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। যদিও পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন শুধু প্রক্রিয়াকরণের কাজ বাকি রয়েছে। খুব শীঘ্রই সেটি ঘটা করে উদ্বোধন করা হবে।  যার ফলে মালদা শহরের বিভিন্ন ওয়ার্ডের নোংরা, আবর্জনার স্তুপ বাইরে কোথাও দীর্ঘদিন ধরে জমা থাকবে না।  


ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন নিহার ঘোষ জানিয়েছেন, মহদিপুরের  কাঞ্চনটার এলাকায় চার বিঘা জমির ওপর এই ডাম্পিং গ্রাউন্ডটি গড়ে তোলা হয়েছে। সেখানে ইতিমধ্যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ নষ্ট করে দেওয়া এবং বিভিন্ন ধরনের আবর্জনা থেকে সার তৈরির উদ্যোগের প্রাথমিক পর্যায়ের কাজের প্রস্তুতি উদ্যোগ নেওয়া হয়েছে। এই ডাম্পিং গ্রাউন্ড তৈরি এবং গার্বেজ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জটিলতার সম্মুখীন হতে হয়েছিল ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষকে কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে সেই জটিলতার  সমাধান হয়ে গিয়েছে বলে পুরো কর্তৃপক্ষ জানিয়েছে। 


যদিও এই ডাম্পিং গ্রাউন্ডটি পুরোপুরি ভাবে চালু করার আগে তার উদ্বোধনের কথা পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই ডাম্পিং গ্রাউন্ডের মাধ্যমে জঞ্জাল থেকে এক ধরনের সার তৈরীর ব্যবস্থা করা হবে। শহরের নির্দিষ্ট কোন ভাগার না থাকার কারণেই জঞ্জাল ফেলার নিয়ম বিগত দিনে চরম সমস্যা তৈরি হয়েছিল।


 বেশ কয়েকটি জায়গায় শহরের জমা জঞ্জাল ফেলতে গিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আন্দোলনের সম্মুখীন হতে হয় পুরসভা কর্তৃপক্ষকে। পরবর্তীতে সেই জঞ্জাল ফেলার জায়গা হিসেবে আপাতত পুরাতন মালদার বাইপাস সড়ককে বেছে নেওয়া হয়েছে একটি সরকারি জায়গায়। সেখানে প্রাথমিকভাবে এই জঞ্জাল গুলিকে জমা করার পর , পরবর্তীতে ওই জঞ্জাল মহদিপুরের ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে পুরসভা কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.