ক্যানিং হাসপাতাল চত্বরে শিশু কন্যা চুরি - The News Lion

ক্যানিং হাসপাতাল চত্বরে শিশু কন্যা চুরি


দি নিউজ লায়নঃ   সোমবার দুপুর ১ টা নাগাদ ৯ দিনের এক শিশু কন্যা কে চুরি করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আমড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা গৃহবধূ আকিবা মোড়ল তার ৯ দিনের শিশু কন্যা আসিয়া মোড়ল কে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে আসে শিশু কন্যার জন্ম সার্টিফিকেট তুলতে।




গৃহবধূ শিশু কন্যাকে তার দিদিমা মদিনা সেখের কাছে রেখে কাগজপত্র জমা দিতে যায় হাসপাতালের অফিসে।সেই সময় এক অপরিচিত মহিলা মোদিনা সেখের সঙ্গে গল্প জুড়ে দেয় কিছুক্ষণের মধ্যে।তারপর মহিলা মোদিনা সেখকে শিশুর প্যামপাস আনতে বলে।সে প্যামপাস আনতে গেলে সেই সুযোগে অপরিচিত মহিলা শিশু কন্যা নিয়ে চম্পট দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ হাসপাতালের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে।অপরিচিত মহিলা বোরখা পড়া ছিল।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার অপূর্ব লাল সরকার বলেন এক গৃহবধূ তার ৯ দিনের শিশু কন্যা নিয়ে হাসপাতাল চত্বরে এসে ছিল।গৃহবধূর দিদিমার কাছে কন্যা শিশু টি ছিল হাসপাতালের মেন গ্রেটের কাছাকাছি।অপরিচিত এক বোরখা পড়া মহিলা কন্যা শিশু নিয়ে চম্পট দেয়।এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।হাসপাতালের সিসি টিভির ফুটেজ তুলে দেওয়া হয়েছে পুলিশ কে।এদিকে এই ঘটনায় পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।তবে এখন ও পর্যন্ত শিশু কন্যা উদ্ধার হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.