মাত্র ৭টি নিয়ম মেনে চললে সারা জীবন ভালো থাকবে আপনার কিডনি - The News Lion

মাত্র ৭টি নিয়ম মেনে চললে সারা জীবন ভালো থাকবে আপনার কিডনি

 


দি নিউজ লায়নঃ   

প্রস্রাব আটকে রাখা: সুলভ শৌচালয় ব্যবহার করতে চান না, তাই বাইরে বেরোলে আটকে রাখেন প্রস্রাব? এমন অভ্যাস কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর। অনেকক্ষণ প্রস্রাব চেপে রাখলে তা কিডনিতে চাপ তো ফেলেই, এমনকি, চিকিৎসকদের মতে, এমন অভ্যাস দীর্ঘদিন ধরে বজায় রাখলে অচিরেই নষ্ট হতে পারে কিডনি।  

 

কোমল পানীয়, কফি, চা: আমরা কোমল পানীয়, কফি, চাসহ বিভিন্ন খাবার খেয়ে থাকেন। ক্যাফেইন তাৎক্ষণিকভাবে শারীরে ক্লান্তিভাব দূর করে। তবে পানিস্বল্পতা তৈরি করে। শরীরে পানিস্বল্পতা হলে কিডনি স্টোনের সমস্যা হতে পারেন। তাই সতর্ক হোন।  

মাংস না খেয়ে মাছ-শাকসবজি খান: চর্বি কিডনির জন্য খুব ক্ষতিকারক। মাংসের ফাইবারও পরিমাণে বেশি হলে তা কিডনির ওপর চাপ ফেলে। তাই ঘন ঘন মাংস খাওয়ার প্রবণতা থাকলে তা কমান, খেলেও খুব পরিমাণ মেপে খান।


ধূমপান: ধূমপান একটি ভয়াবহ বদঅভ্যাস। ধূমপানের ফলে ফুসফুস ও ব্লাড ভ্যাসেলকেও ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখবেন ধূমপান শুধু নিজের জন্য না অন্যের জন্য ক্ষতিকর। তাই ধূমপান ত্যাগ করুন।  

লবণ: খাওয়ার পাতে লবণ খান খুব? এ অভ্যাসে রাশ টানুন আজই। কিডনি অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে বের করতে পারে না। ফলে বাড়তি লবণের সোডিয়ামটুকু রয়ে যায় কিডনিতেই। এতে ক্ষতিগ্রস্ত হয় কিডনি।  


পর্যাপ্ত বিশুদ্ধ জল পান করুন: কিডনি সুস্থ রাখতে হলে বিশুদ্ধ জল পানের বিকল্প নেই। প্রচুর জল পান করুন। জল কিডনিকে সচল রাখতে ও কিডনির স্বাভাবিক কার্যকলাপে সাহায্য করে। প্রাপ্তবয়স্ক একজন মানুষ দৈনিক ৮-১০ গ্লাস জল পান করলে কিডনি ভালো থাকবে।  

পেইন কিলার: সামান্য ব্যথা হলেই পেইন কিলার খাওয়ার অভ্যাস থাকলে আজই তা ত্যাগ করুন। কিডনির কোষের অতিরিক্ত ক্ষতি করে পেইন কিলার। ব্যথা একান্ত অসহ্য হলে তবেই তা খান।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.