বঙ্গধ্বনি কর্মসূচীতে জ্যোতিপ্রিয় - The News Lion

বঙ্গধ্বনি কর্মসূচীতে জ্যোতিপ্রিয়


দি নিউজ লায়ন;  মতুয়া সমাজের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের কাজের অগ্রগতি এনেছেন তা এক কথায় প্রশংসার দাবী রাখে। এই দাবীকে সামনে রেখেই সোমবার মতুয়াদের স্বত্বঃস্ফূর্ততা সঙ্গে নিয়েই হাবড়া বিধানসভার মছলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বঙ্গধ্বনি শোনাতে সাধারন মানুষের কাছে  হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী  জ্যোতিপ্রিয় অল্লিক।


 সোমবার  সকাল থেকেই হাবড়া বিধানসভা এলাকার মছলন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গিয়ে বঙ্গধ্বনি কর্মসূচীর মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধান,নানা সরকারী পরিষেবা নিয়ে কথা বলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.