লিলুয়ায় সুতো কারখানায় ভয়াবহ আগুন - The News Lion

লিলুয়ায় সুতো কারখানায় ভয়াবহ আগুন



দি নিউজ লায়নঃ      মঙ্গলবার দুপুরে হাওড়ার লিলুয়ার গোসালা এলাকায় একটি সুতো কারখানায় ভয়াবহ আগুন লাগে। দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।জানা গেছে, এদিন দুপুর পৌনে তিনটা নাগাদ লিলুয়ার গোসালা এলাকায় একটি সুতো তৈরীর কারখানায় আগুন লাগে। সেই সময় কারখানায় শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। তারাই প্রথম আগুন দেখতে পান।


 শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। সেখানে দাহ্য পদার্থ থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানায়। আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে সেখানে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আসে। পরে ঘটনাস্থলে পাঠানো হয় আরও ইঞ্জিন।


 সেখানে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গেছে, ঘটনায় কোনও হতাহত হয়নি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কতো তা জানার চেষ্টা চলছে। কিভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.