বিজেপি ক্ষমতায় এলে ভালো বেতনের চাকরি হবে,ভালো মেয়ের সাথে বিয়ে হবে বললেন শুভেন্দু অধিকারী - The News Lion

বিজেপি ক্ষমতায় এলে ভালো বেতনের চাকরি হবে,ভালো মেয়ের সাথে বিয়ে হবে বললেন শুভেন্দু অধিকারী



দি নিউজ লায়নঃ   রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে পদযাত্রার শেষে দাঁতন সরাই বাজারে এক সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সিপিএমের প্রশংসা করে বলেন সিপিএম তবু প্রতি বছর এস এস সি করে বেকার দের চাকরি দিয়েছে।কিন্তু এই রাজ্য সরকার তাও করেনি।তিনি বলেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বেকার যুবকদের ভালো চাকরি হবে,ভালো মেয়ের সাথে তাদের  বিয়ে হবে।


তিনি তৃণমূল নেতাদের হুমকি দেওয়ার পাশাপাশি বলেন চাল চোর,একশো দিনের  কাজের টাকা চুরি,রাস্তার কাটমানি যারা খেয়েছেন মানুষ তাদের নজরে রেখেছে। রাজ্য সরকার কোন উন্নয়ন করেনি,উন্নয়নের নামে মানুষকে মিথ্যা কথা বলা হয়েছে বলে তিনি জানান।তিনি ৪ ঠা জানুয়ারী গড়বেতা যাবেন বলে ও জানান।মানুষ আগে ভোট দিতে পারে নি,এবার মানুষ ভোট দিতে পারবেন বলে তিনি জানান।


তিনি বলেন বালু মাটির শুভেন্দু অধিকারী ও লালমাটির দিলীপ ঘোষ এক সঙ্গে কাজ করবে।তিনি তৃণমূল কে উপড়ে ফেলে দেওয়ার জন্য দলীয় কর্মী ও সমর্থকদের নির্দেশ দেন।তিনি বলেন আমার বিরুদ্ধে বলা হচ্ছে,এটা টেলার, এখনো সিনেমা অনেক বাকি রয়েছে।শেষে তিনি বলেন  কৃষ্ণ  কৃষ্ণ হরে হরে,বিজেপি ঘরে ঘরে।তৃণমূলকে হারাবই হারাবই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.