মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ - The News Lion

মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ


দি নিউজ লায়নঃ পারিবারিক বিবাদের জেরে মহিলাকে পিটিয়ে খুন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি এক ব্লকের মাজনার দুলালপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরে।  নিহতের নাম মাধবী মন্ডল (৪৫) । খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাপের বাড়িতে থাকতো মাধবী। দুই ভাইকে কাজুর ব্যাবসা করার জন্যে দু'লক্ষ টাকা ধার দিয়েছিল গত তিন বছর আগে। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়।


 মৃতার ছেলে অংশুমান মন্ডল বলেন, রবিবার  টাকা ভাইদের থেকে টাকা ফেরৎ চায় মাধবী। এর পরেই তার ছোট মামি কয়েকজনকে ডেকে নিয়ে আসে তাদের বাড়িতে। তারাই তার মাকে প্রচন্ডভাবে প্রহার করে। হামলাকারীদের মধ্যে কয়েকজন মহিলাও ছিল।  বড় মামার ছেলে মহেন্দ্র দাস,ছোট মামি গৌরী দাসের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ জানিয়েছে অংশুমান। স্থানীয়রা জানিয়েছেন লাঠি বাঁশ, বাটাম দিয়ে বিবস্ত্র করে মারধর করা হয় মাধবীকে। আহতকে  উদ্ধার করে এলাকাবাসী ও পরিবারের লোকেরা  মাজনা হাসপাতালে নিয়ে এলে মাধবী মন্ডলকে মৃত বলে ঘোষণা করা হয়।


 এর পরেই মৃতদেহ মাজনায় নিয়ে এসে রাদতা আটক রেখে বিক্ষোভ দেখাতে থাকে।পুলিশ গিয়ে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনো আনে। মৃতদেহটি কাঁথি হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। এলাকায় তৃণমূল নেতা সেক আনোয়ার বলেন, এই ঘটনা পারিবারিক বিবাদের জেরে হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। দোষীদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.