ইস্পাতমন্ত্রী আসার আগেই দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ
দি নিউজ লায়নঃ দুর্গাপুরে আজ আসছেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার আগে রাষ্ট্রায়ত্ত ডিএসপি কারখানায় লোকোর ধাক্কায় সুজিত মন্ডল(৩৯) নামের এক ঠিকা কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের পরিবারের সদস্যের চাকরির দাবীতে কারখানার প্রশাসনিক ভবনের সামনে আই এন টি টি ইউ সি র ডাকে কর্মীরা বিক্ষোভ শুরু করলেন।
শুক্রবার ভোরে বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রাফিক বিভাগের ঠিকা কর্মী সুজিত মন্ডল লোকোর ধাক্কায় মারা যায়। ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানার আই এন টি টি ইউ সি ঠিকা শ্রমিক সংগঠনের নেতা সেখ সাহাবুদ্দিন কারখানার আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।গাফিলতির জন্য এই দুর্ঘটনা বলে অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের।
মৃতের পরিবারের চাকরির দাবীতে কারখানার সমস্ত ঠিকা কর্মীরা কাজ বন্ধ করে প্রশাসনিক ভবনের সামনে সকাল থেকেই বিক্ষোভে সামিল। যতক্ষন পর্যন্ত না দাবী আদায় হচ্ছে ততক্ষন দেহ গ্রহন করবে না মৃতের পরিবার বলে জানানো হয়।অন্যদিকে দুপুরে বার্নপুর ইস্কো কারখানা পরিদর্শন সেরে দুর্গাপুরে আসছেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী।তার আগে এই শ্রমিক বিক্ষোভের জেরে উত্তেজনা।

Post a Comment