গোয়ালতোড় এর বালিবাঁধ গ্রামে মাঠে গিয়ে শ্রমিক ও কৃষকদের সাথে কথা বললেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো তার নির্বাচনী এলাকা গোয়ালতোড় থানার বালিবাঁধ গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলেন ।তিনি ওই গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে তাদের দাবি-দাওয়া গুলি বিস্তারিতভাবে জানেন। সেই সঙ্গে তিনি তাদের হাতে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে রিপোর্ট কার্ড তুলে দেন। এখন চাষের সময় তাই বেশিরভাগ মানুষ মাঠে কাজ করছেন। তাই তিনি বালিবাঁধ গ্রামের মাঠে গিয়ে কৃষক ও শ্রমিকদের সাথে একান্ত ভাবে কথা বলেন।
তিনি কৃষি বিল নিয়ে কৃষকদের বিস্তারিত ভাবে বোঝান। সেই সঙ্গে কৃষক ও শ্রমিকদের হাতে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন। তবে তিনি কৃষক শ্রমিক ও ওই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন যদি কারো কোন প্রকল্পের প্রয়োজন হয় তাহলে দুয়ারে সরকার যে কর্মসূচি শুরু হয়েছে সেই কর্মসূচির শিবিরে গিয়ে যেন তারা নাম নথিভুক্ত করেন। বিধায়ক শ্রীকান্ত মাহাতো সেখানকার গ্রামবাসীদের বলেন আপনারা ভয় করবেন না কে কোন দলে গেলে সেটা নিয়ে চিন্তা করবেন না। আপনাদের পাশে রয়েছে মমতা ।তাই মমতার পাশে আপনারা থাকুন। উন্নয়নের দায়িত্ব দিন মমতাকে।
বিজেপির মত মিথ্যাবাদী রাজনৈতিক দল ভারতবর্ষে আর নেই। তাই বিজেপিকে বাংলার মাটিতে ঠাঁই দেবেন না। তিনি বলেন যখন জঙ্গল মহল জুড়ে সন্ত্রাস হয়েছিল তখন জীবনের ঝুঁকি নিয়ে ছুটে এসেছিলেন মমতা। তখন বিজেপির নেতারা কেউ আসেনি। আজকে তৃণমূল কে মিথ্যাবাদী বলে প্রচার করছে বিজেপি। তৃণমূলের মত বাংলায় নেই অন্য কোনো রাজনৈতিক দল নেই ।যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি মিথ্যা কথা বলেন না। যা প্রতিশ্রুতি দেয় তা পালন করার চেষ্টা করেন। তাই শান্তি ও উন্নয়নের জন্য তৃণমূলের পাশে থাকার জন্য তিনি সকলকে আহ্বান জানান। গ্রামের পর গ্রামে গিয়ে তিনি বৃহস্পতিবার বঙ্গধ্বনি কর্মসূচি হিসেবে রিপোর্ট কার্ড গ্রামবাসীদের হাতে তুলে দেন। অপরদিকে মেদিনীপুর শহরে গোপাল সাহার নেতৃত্বে তৃনমূলের কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে রিপোর্ট কার্ড তুলে দেন।
বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি নির্মল্য চক্রবর্তী, মেদিনীপুর শহর তৃণমূল এর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী মৌ রায় সহ তৃণমূলের কর্মী সমর্থকরা বৃহস্পতিবার পাড়ায় পাড়ায় গিয়ে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন। গোপাল সাহা বলেন মানুষ তৃণমূলের পাশে আছে আগামী দিনেও তৃণমূলের পাশে থাকবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দেবে।

Post a Comment