মেদিনীপুর শহরে বঙ্গধ্বনি কর্মসূচী পালন করল তৃণমূল
দি নিউজ লায়নঃ রবিবার সকাল থেকেই মেদিনীপুর শহরে তৃণমূল ,তৃণমূল যুব ও মহিলা তৃণমূল সহ তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে বঙ্গ ধ্বনি কর্মসূচী শুরু হয়। ওই কর্মসূচিতে তৃণমূলের সমস্ত শাখা সংগঠনগুলির নেতা ও কর্মীরা এক সঙ্গে অংশগ্রহণ করেছিল। বঙ্গধ্বনি কর্মসূচিতে সামিল হয়েছিলেন তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, তৃণমূলের মহিলা নেত্রী মৌ রায়, তৃণমূল যুবর কমিটির অন্যতম নেতা নির্মাল্য চক্রবর্তী, তৃণমূলের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ আরো অনেকে।
রবিবার সকালে মেদিনীপুর শহরের স্কুলবাজার এলাকায় বঙ্গ ধ্বনি কর্মসূচী শুরু করে তৃণমূল এর নেতা ও কর্মীরা।ওই এলাকার রাস্তায় ও স্কুলবাজারে থাকা সর্বস্তরের মানুষএর হাতে রাজ্য সরকারের গত দশ বছরের উন্নয়নের খতিয়ান তুলে রিপোর্ট তুলে দেন তৃণমূলের নেতাকর্মীরা। মেদিনীপুর শহরের প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের নেতা ও কর্মীরা রাজ্য সরকারের উন্ন্যানের খতিয়ান তুলে রিপোর্ট কার্ড মানুষের হাতে রবিবার তুলে দেন। তৃণমূলের নেতা গোপাল সাহা বলেন ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার কুড়ি সাল পর্যন্ত কি কি কাজ করেছেন তা তুলে ধরে রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সেই সঙ্গে দলের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে বলে গোপাল সাহা জানান। এছাড়া প্রতিটি মানুষকে দুয়ারে সরকার কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। রবিবার সকাল থেকে বঙ্গ ধ্বনি কর্মসূচিতে মেদিনীপুর শহরে ভালো সাড়া পাওয়া গিয়েছে বলে গোপাল সাহা জানান। তিনি বলেন মানুষ তৃণমূলের পাশেই আছে, আগামী দিনেও তৃণমূলের পাশে থাকবে। হাজার চেষ্টা করলেও বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। তাই মানুষের পাশে থাকার বার্তা নিয়ে রবিবার বাড়ি বাড়ি গিয়ে মেদিনীপুর শহরে বঙ্গ ধ্বনি কর্মসূচি পালন করা হয়েছে বলে তৃণমূল নেতা গোপাল সাহা জানান।
Post a Comment