বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর পাড়ে মদের আসরে গুলি করে যুবক খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
দি নিউজ লায়নঃ বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর পাড়ে এক যুবককে মদের আসরে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার হল মূল অভিযুক্ত। গ্রেফতার হওয়া যুবকের নাম তোতন দুয়ারি। অভিযুক্তর বাড়ি বাঁকুড়া শহরে। গতকাল রাতে তাকে বাঁকুড়ার গোপন আস্তানা থেকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ।
তদন্তে পুলিশ জানতে পেরেছে খুন হওয়া পেশায় ব্যবসায়ী সোমনাথ দে র কাছে বারো হাজার টাকা পাওনা ছিল তোতন দুয়ারির। শুক্রবার রাতে গন্ধেশ্বরী নদীর পাড়ে মদের আসরে সেই বকেয়া টাকা দেওয়া নিয়ে সোমনাথ দে র সাথে বচসা বাধে তোতন দুয়ারির।
বচসা হাতাহাতিতে গড়ালে তোতন দুয়ারি তার সঙ্গে থাকা ওয়ান শর্টার বন্দুক দিয়ে সোমনাথ দে কে গুলি করে পালিয়ে যায়। আজ ধৃত তোতন দুয়ারিকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশের হাতে ধরা পড়ার পর অভিযুক্ত তোতন দুয়ারি ক্যামেরার সামনে খুনের কথা অস্বিকার করে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় বাঁকুড়া সদর থানার পুলিশ।

Post a Comment