করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন শতাধিক বছরের মহিলা - The News Lion

করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন শতাধিক বছরের মহিলা

 


দি নিউজ লায়ন- করোনা হারবে আমরা জিতব- চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের এই প্রতিজ্ঞা আরো একবার সাফল‍্য পেল। শনিবার সঞ্জীবন কোভিভ

হাসপাতাল থেকে করোনাকে হারিয়ে বাড়ি ফিরে গেলেন বাগনানের হারোপের বাসিন্দা প্রায় শতাধিক বছরের ভবতারিণী সামন্ত। এদিন গান গেয়ে হাততালি দিয়ে হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা।


সূত্রের খবর গত ২৩ নভেম্বর ভবতারিণী দেবী করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ২৪ নভেম্বর তাকে ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ১০ দিন চিকিৎসকদের চিকিৎসায় তিনি আস্তে আস্তে করোনাকে হারাতে থাকে। 


এরপর শুক্রবার তার রিপোর্ট নেগেটিভ আসলে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর শনিবার বিকেলে বৃদ্ধা বাড়ি ফিরে যান। এই প্রসঙ্গে সঞ্জীবন হাসপাতালের কর্ণধার ডাক্তার শুভাশিষ মিত্র জানান হাসপাতালে সর্ব স্তরের কর্মীদের প্রচেষ্টায় আমাদের এই সফলতা। প্রসঙ্গত ইতিমধ্যে ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতাল থেকে প্রায় ৩ হাজার ৭০০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.