কিভাবে তৈরি করবেন ছোটদের পছন্দের মেরাং কুকিস
দি নিউজ লায়নঃ
উপকরণ
দুটি ডিমের সাদা অংশ
১৫০ গ্রাম, চিনি
১/২ চা চামচ ভ্যানিলা ফ্লেভার।
প্রণালী
একটি পাত্রে জল গরম বসাতে হবে। জল যখন গরম হয়ে যাবে তখন তার ওপর একটি হিট গ্রুফ বাটি দিয়ে তার মধ্যে ডিমের সাদা অংশ এবং চিনি মিশিয়ে নিতে হবে। নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি ডিমের জলের সঙ্গে মিশে যায়। যখন ডিমের জলের সঙ্গে চিনি মিশে যাবে সে সময় বাটিটি ওভেন থেকে সরিয়ে মিশ্রণটি এগ বিটার দিয়ে বিট করতে হবে ৮ থেকে ১০ মিনিট। বিট করার পর যখন সাদা অংশ এবং চিনি ভালো হয়ে মিক্স ওয়েব ফোম তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এক চামচ ভ্যানিলা। এবার ৩০ সেকেন্ড বিট করে নিতে হবে। এবার একটি লম্বা ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিন। এরপর ডিমের সাদা অংশ এবং চিনির মিশ্রণটি একটি পাইপিং ব্যাগে ভরে নিজের প্রয়োজনমতো সেপ দিতে পারেন। এখন ১০০ ডিগ্রি প্রিহিট ওভেনে মিশ্রণটি ৯০ মিনিট বেক করে নিন। এভাবেই হয়ে যাবে বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার মেরাং কুকিজ।

Post a Comment