সপ্তম বর্ষ জঙ্গলমহল উৎসব নিয়ে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো
দি নিউজ লায়নঃ প্রতি বছরের মতো এবছরও জঙ্গলমহল উৎসব ঝাড়গ্রাম শহরের ননীবালা হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক মহলে জোরকদমে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো সোমবার জঙ্গলমহল উৎসব নিয়ে ঝাড়গ্রাম জেলার জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনিক বৈঠক করেন।
ওই বৈঠকে মন্ত্রী শান্তিরাম মাহাতো সহ ঝাড়গ্রাম জেলার জেলা শাসক আয়েশা রানী, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক গণ উপস্থিত ছিলেন ।বৈঠক শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন 20 শে জানুয়ারি জঙ্গলমহল উৎসব শুরু হবে, চলবে সাতদিন ধরে। এই বছর বেশি করে লোক শিল্পীরা উৎসবে অংশগ্রহণ করবেন।
প্রতি বছরের মতো এবছরও জঙ্গলমহল উৎসব প্রাঙ্গণে বিভিন্ন স্টল থাকবে থাকবে,থাকবে কারিগরি হাট। সেই সঙ্গে লোকশিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। তিনি আরো বলেন যে প্রতিবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সময় দেন তাহলে 20 জানুয়ারি থেকে ঝাড়গ্রাম নানিবালা হাইস্কুল প্রাঙ্গনে জঙ্গলমহল উৎসব সপ্তম বর্ষ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

Post a Comment