কিভাবে বানাবেন বড়দিনের স্পেশাল স্পাইসি পাস্তা
দি নিউজ লায়নঃ
১ কাপ পাস্তা
সেদ্ধ ডিমের কুসুম ২ টো
ভেজিটেবিল অয়েল ২ টেবল চামচ
মিক্সড হার্বস ১ চা চামচ
ওরিগন্যানো ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো ২ চা চামচ
ম্যয়োনিজ ১ টেবল চামচ
২ টো পেঁয়াজ কুঁচি
৪ কোয়া রসুন কুঁচি
চিলি ফ্লেক্স স্বাদ মতন
টম্যাটো কেচাপ ২ টেবল চামচ
প্রণালিঃ
পাস্তা জলে সেদ্ধ করে ভালো করে জল ঝড়িয়ে নিন। একটি বাটিতে ম্যয়োনিজ ও ডিমের কুসুম একসঙ্গে ভালো করে বিট করে নিন। এরপর ননস্টিকের প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন দিয়ে ভেজে নিয়ে ম্যয়োনিজ ও ডিমের কুসুমের পেস্ট দিয়ে দিন। সমস্ত উপকরণ হালকা করে ভাজা হয়ে গেলে পাস্তা দিয়ে টম্যাটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মিশে গেলে উপর থেকে গোলমরিচ, চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস, ওরিগন্যানো দিয়ে ২-৩ মিনিট ঢেকে রাখুন। এরপর উপর থেকে সমস্ত উপরণ ভালো করে মিশিয়ে স্বাদ মতন লবন দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন বড়দিনের স্পেশাল স্পাইসি পাস্তা।

Post a Comment