শীতের দিনে ফুলকপি দিয়ে বানিয়ে নিন এই জনপ্রিয় রান্না - The News Lion

শীতের দিনে ফুলকপি দিয়ে বানিয়ে নিন এই জনপ্রিয় রান্না



দি নিউজ লায়নঃ

 উপকরণ: 

রুই মাছ ৭ থেকে ৮ পিচ, 

ফুলকপি একটি, 

আলু একটি, 

টমেটো একটি, 

পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ,

 রসুন বাটা এক চা চামচ, 

আদা বাটা এক চা চামচ, 

লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ, 

হলুদ গুঁড়ো এক চা চামচ,

ধনেবাটা আধ চা চামচ, 

জিরে বাটা আধ চা চামচ,

ভাজা জিরের গুঁড়ো সিকি চা চামচ, 

কাঁচা লঙ্কা ৫ থেকে ৬টি, 

তেল সিকি কাপ, 

ধনে পাতা পরিমাণ মতো,

জল ও নুন পরিমাণ মতো।   


প্রণালী: 

শুরুতে মাছ কেটে লবণ মেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।এরপর সামান্য হলুদ, নুন মাখিয়ে ভেজে নামিয়ে নিন। একইভাবে ফুলকপি ও আলু ভেজে নিন তেলে।     এবার একটি প্যানে তেল গরম করে তাতে সব বাটা ও গুঁড়ো মশলা দিয়ে নেড়েচেড়ে একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। এখন ফুলকপি ও আলু দিয়ে একটু কষিয়ে নিন। এবার টমেটো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিন।  এরপর ফুটে উঠলে মাছের টুকরাগুলো দিয়ে ঢেকে দিয়ে ৭ মিনিট উনুনে রাখুন। তারপর ঢাকনা তুলে ভাজা জিরের গুঁড়ো ও কাঁচা লঙ্কা দিয়ে আরও ৩ মিনিট ঢেকে রাখুন।এরপর ধনে পাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু রুই-ফুলকপির ঝোল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.