আবারও ট্রলের মুখে জয়া আহসান
দি নিউজ লায়ন; একটি ছবি পোস্ট করা দিয়ে শুরু হয়েছে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য! যার কারণে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও ট্রলের মুখে পড়েন।
নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করেছেন জয়া। অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে তাকে মোহময়ী দেখিয়েছে। আর সেই ছবি পোস্ট হওয়ার পর থেকেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে।
কিন্তু নেটাগরিকদের একাংশকে জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে বাজে মন্তব্য করতে দেখা যায়। ওই পোস্টে অবলীলায় তারা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন। তবে চুপ থাকেননি অভিনেত্রীর ভক্তরাও।

Post a Comment