বহিরাগত ইস্যুতে এবারে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের রাজ্য সভাপতি - The News Lion

বহিরাগত ইস্যুতে এবারে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের রাজ্য সভাপতি


দি নিউজ লায়নঃ    বহিরাগত ইস্যুতে এবারে বিজেপিকে একহাত নিলেন আরো এক তৃণমূল নেতা। মঙ্গলবার রায়গঞ্জের রবীন্দ্র ভবনে তৃণমূল হিন্দিভাষী সংগঠনের একটি সভায় যোগ দিতে এসে সরাসরি বহিরাগত প্রসঙ্গ তুলে ধরলেন তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের রাজ্য সভাপতি বিবেক গুপ্তা। এদিন তিনি বলেন,' বহিরাগত তারাই যারা বাংলায় এসে বাংলাকে বিরক্ত করার জন্য আসছেন, এখানকার সুখ-শান্তি, আইন ব্যবস্থাকে নষ্ট করতে আসছেন।


 এখানে যারা অশান্তি পাকাতে আসছেন তাদেরকে বহিরাগত বলা হচ্ছে। তাই বলা হচ্ছে সতর্ক থাকুন ওদের আসতে দেবেন না।" পাশাপাশি এদিন বিজেপি নেতাদের আক্রমণ করে তিনি আরো বলেন, "বাংলার শান্তি শৃঙ্খলা ভাঙতে যারা আসছেন, তাদের বলব বাংলায় খাওয়া দাওয়া করুন, রাজনীতি করুন অসুবিধে নেই। 


কিন্তু আমাদের বাঙালি ভাইবোনেদের অসুবিধায় ফেলতে, তাদের ভয় দেখিয়ে ধমকাতে, সিবিআই-ইডি দিয়ে বিব্রত করতে যদি আসেন তাহলে আপনাদের স্বাগত জানানো হবে না। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব, প্রতিবাদ করব। লোকেদের এককাট্টা করব। তৎপরি জনতা জনার্দন সিদ্ধান্ত নেবেন, ভোটে জবাব দিয়ে মানুষ আপনাদের তাড়িয়ে দেবেন যেখান থেকে আপনারা এসেছেন।" 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.