ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী কে কালোপতাকা দেখিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মীরা - The News Lion

ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী কে কালোপতাকা দেখিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মীরা


দি নিউজ লায়নঃ  সোমবার ঝাড়গ্রামে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রামের লোধা সুলি থেকে বিজেপি কর্মীরা মোটর বাইক রেলী করে তাকে ঝাড়গ্রামে বিজেপির জেলা কার্যালয়ে নিয়ে আসেন।  ঝাড়গ্রাম শহরে প্রবেশ করার মুখে ঝাড়গ্রাম পৌরসভা ১১ নম্বর ওয়ার্ডের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা কালো পতাকা হাতে নিয়ে গো ব্যাক শুভেন্দু অধিকারী বলে স্লোগান দেয় এবং ধিক্কার জানায়।


 ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ তৃণমূল কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কর্মীরা শুভেন্দু অধিকারী কে গদ্দার বলে স্লোগান দেয়। যার ফলে ওই এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মী জানান শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিলেন বিজেপি জঞ্জাল পার্টি বিজেপি হটাও দেশ বাঁচাও।


তিনি আজকে সেই জঞ্জাল পার্টিতে যোগদান করে তৃণমূল কংগ্রেসকে ছিন্নমূল বলে কটাক্ষ করছেন। ওর মতো গদ্দার ভারতবর্ষের আর কোথাও জন্ম গ্রহণ করেনি। তাই গদ্দার কে জঙ্গলের মানুষ বিশ্বাসঘাতক বলে মনে করে।। জঙ্গলমহলের শান্তিপ্রিয় মানুষএই গদ্দার কে কোনদিনই মেনে নেবে না। তাই তারা গদ্দার শুভেন্দু অধিকারী কে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক বলে বিক্ষোভ দেখায় বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.