বিজেপি ছেড়ে ৪০০ জন যোগ দিলেন তৃণমূলে
দি নিউজ লায়নঃ আসানসোলে বিজেপি ছেড়ে প্রায় ৪০০ জন তৃণমূলে যোগ দিলেন। এই ৪০০ জনের মধ্যে টোটো চালক, অটো চালক এবং রেলের হকাররা রয়েছেন।
দীর্ঘদিন ধরেই আসানসোলের অটো, টোটো চালকদের পাশে রয়েছে তৃণমূলের মোটর ওয়ার্কার্স ইউনিয়ন। সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়ার হাত ধরে বিভিন্ন সময়ে সমস্যা থেকে সমাধান হয়েছে টোটো,অটোচালকদের। তারপরও কিছু মানুষ বিজেপি শিবিরভুক্ত ছিলেন। শুক্রবার নিজের ভুল বুঝতে পেরে তারা তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল দলে যোগ দেয়। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তাদের তৃণমূলে স্বাগত জানান। শুক্রবার আসানসোলের একটি প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুধু অটো-টোটো চালক নয় পাশাপাশি রেলের হকাররাও এদিন তৃণমূলে যোগ দেয়।
তৃণমূল নেতৃত্ব জানান "আজ যারা যোগ দিয়েছেন তারা প্রত্যেকেই দিনমজুর খেটে খাওয়া মানুষ। অথচ কয়েকদিন আগেই দুর্গাপুরে বিজেপির যোগদানের অনুষ্ঠান ছিল সেখানে যোগ দান শিবিরে মঞ্চের উপরে মারামারি লেগে যায়। আমাদের সঙ্গে যারা যোগ দিলেন তাঁরা খেটে খাওয়া মানুষ অথচ আমি দুর্গাপুরে নেতাদের জিজ্ঞেস করছিলাম যে বিজেপিতে কারা যোগ দিল? ওখানকার নেতারা জানিয়েছে বিজেপিতে যারা যোগ দিয়েছে তাদের নাম শুনলে কেউই আর বিজেপি করবে না।"

Post a Comment