মোবাইল ফোন না পেয়ে আত্মঘাতী, চাঞ্চল্য তুফানগঞ্জে
দি নিউজ লায়নঃ মোবাইল ফোন না পেয়ে আত্মহত্যা স্কুল ছাত্রীর। বুধবার সকালে ঘটনাটি ঘটে তুফানগঞ্জের বালাপুকুর এলাকায়। নিহত ছাত্রীর নাম প্রিয়া বর্মন। মৃত ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে বাবা-মায়ের কাছে দামি মোবাইল ফোনের আবদার করে প্রিয়া।
যদিও মধ্যবিত্ত পরিবারে দামি মোবাইল ফোন চটজলদি কিনে দিতে পারেননি বাবা-মা আর সেই অভিমানে প্রিয়া আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের সদস্যদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ওই ছাত্রীর ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে ওই ছাত্রী আত্মহত্যা করেছে তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে কিভাবে মৃত্যু পরিষ্কার হবে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Post a Comment