এলেন খেলেন চলে গেলেন, একবারও খোঁজ খবর নিলেন না, অমিত শাহকে আপ্যায়ন করা বাউল
দি নিউজ লায়নঃ এলেন খেলেন চলে গেলেন৷ দীর্ঘ লকডাউনে পরিবার কিভাবে চলেছে তা নিয়ে কিন্তু একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেননি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্ত্রী চলে যাবার পর বিজেপি তরফে একবারও খোঁজ খবর নেয়নি, এমনটাই অভিযোগ জানালেন বাউল শিল্পী বাসুদেব দাস। তিনি বলেন, হাতের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে অনেক কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু সে সুযোগ পেলাম কই। তাই বাধ্য হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দিদির শরণাপন্ন হলাম।
গতকাল যখন জানতে পারলাম মুখ্যমন্ত্রী বোলপুরে আসছেন তখনি ঠিক করে ফেললাম দিদি কে চিঠি লিখে দিদির সাথে রেলিতে গান গাইবো, মুখ্যমন্ত্রীর তরফে অনুমোদন চলে আসে আজ সকালে। আজ আমি বেজায় খুশি। একমাএ মেয়েকে টাকার অভাবে ডিএড প্রশিক্ষন দিতে পারছিলাম না। এই কথা শোনার পর আমাদের প্রিয় কেস্টদা সম্পূর্ন বিনামূল্যে প্রশিক্ষনের ব্যাবস্থা করে দিয়েছেন। আজ বুঝলাম আক্ষরিক অর্থে গরীবের বন্ধু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। জগতের কাছে মুখ্যমন্ত্রী হলেও আমাদের মতো বাউল ফকির দের কাছে উনি বাড়ির বড় দিদি।
করোনা মহামারী চলাকালীন যে ভাবে আমরা সরকারের তরফে বিনামূল্যে চাল, ডাল পেয়েছি তাই খেয়ে বেঁচে আছি। দিদির দেওয়া ভাতা পাচ্ছি। অমিত শাহ কে নিজের টাকায় সমস্ত জিনিস কিনে সেবা দিয়েছেন বাউল শিল্পী বাসুদেব দাস। ইতিমধ্যে বিষয় টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বীরভূম জেলা তৃনমূলের সভপতি অনুব্রত মন্ডল বলেন, একজন গরীব বাউলের বাড়িতে খেলেন অমিত শাহ, ভালো কথা, কিন্তু কাজ নেই তারওপর তাকেই খরচা খাওয়াতে হবে এটা কিরকম মানশিকতা। ভোটের আগে দলিত দের বাড়িতে খওয়া, লোকদেখানো ছবি তোলা হয়ে গেলে আর সেই গরীবের দাম নেই। এটাই বিজপির আসল চরিএ।

Post a Comment