তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে - The News Lion

তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে


দি নিউজ লায়নঃ   তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। জখম তৃণমূল কর্মীর নাম গৌতম দে। তাঁকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই তৃনমূল কংগ্রেস কর্মী গৌতম দের অভিযোগ এদিন বর্ধমান শহরের বেচারহাটের ওলাইচণ্ডীতলায় যাত্রী নামিয়ে  টোটো নিয়ে ফেরার সময় তাঁকে বিজেপি কর্মীরা মারধর করে।


তাঁকে মারধরের পাশাপাশি তার টোটোতেও ভাঙচুর করে বিজেপি কর্মীরা। উইকেট, হকির স্টিক নিয়ে তার মাথা ও পা ফাটিয়ে দেয়।এই ঘটনায় শহরের নীলপুর এলাকায় নতুন করে  উত্তেজনা ছড়িয়েছে।পরে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয়।তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, বিজেপি কর্মী সমর্থকরা এই হামলা চালায়।


এই ঘটনায় তারা বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় নালিশ করেছেন। এলাকার বাসিন্দারা জখম গৌতম দে কে বর্ধমান মেডিমেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগকে অস্বীকার করে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যামল রায়। তাঁর দাবী ওই ঘটনার সাথে বিজেপির কোন সম্পর্ক নাই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.