কোন দিকে মুখ করে খেতে বসলে কী কী ফল লাভ হয়? - The News Lion

কোন দিকে মুখ করে খেতে বসলে কী কী ফল লাভ হয়?

 


দি নিউজ লায়নঃ   আপনি কোন দিকে মুখ করে খেতে বসেন? অবশ্য সেটা ঠিক করার আগে জেনে নেওয়া দরকার আপনি জীবনকে ঠিক কোন পথে এগিয়ে নিতে চান। কারণ, ভারতের সনাতন ধর্ম বলছে, এক-একদিকে মুখ করে খেতে বসলে এক এক রকমের ফল পাওয়া যায়।


আবার কুফলও মিলতে পারে সঠিক দিকে মুখ করে না খেলে।  মনু সংহিতায় বলা হয়েছে— সংসার জীবনে যিনি আয়ু বৃদ্ধির কামনা করেন, তিনি ভোজন করবেন পূর্ব মুখ হয়ে।  


ধন সম্পদ কামনা করলে ভোজন করবেন পশ্চিম মুখ হয়ে।  যিনি জীবনে সৎ আদর্শনিষ্ঠ হয়ে থাকার কামনা করেন তিনি ভোজন করবেন উত্তর মুখ হয়ে।  আর যিনি যশের প্রত্যাশী তিনি ভোজন করবেন দক্ষিণ মুখ হয়ে।     অবশ্য মা-বাবা বেঁচে থাকা অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে ভোজন করতে নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.