ডালমিয়ার শালবনি সিমেন্ট কারখানায় উৎপাদন বাড়লো
দি নিউজ লায়নঃ ডালমিয়া ভারত সিমেন্ট এর শালবনির সিমেন্ট কারখানায় উৎপাদন বাড়লো ২.৩ মেট্রিক টন প্রতি বছর। এরজন্য বিনিয়োগ করা হয়েছে ৩৬০ কোটি টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে বেঙ্গল সিমেন্ট ওয়ার্কস লিমিটেড এর কারখানায় বৃহস্পতিবার থেকেই উন্নত প্রযুক্তির মাধ্যমে সিমেন্ট উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। এই প্রযুক্তির ব্যবহার করলে কার্বন নির্গমন কমবে।
আগামী কয়েক বছরের মধ্যে প্রতি বছর ৪ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন হবে এই কারখানায়। এরফলে কর্মসংস্থান বাড়বে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। ডালমিয়া ভারত সিমেন্ট এর সিইও উজ্জ্বল বাটরিয়া জানান , কোভিড পরিস্থিতি কাটিয়ে ওঠার পর সারাদেশে হাউসিং , রিয়েল এস্টেট ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নে সিমেন্ট এর ব্যবহার বেড়েছে। সারাদেশে ১৩ টি সিমেন্ট কারখানা রয়েছে ডালমিয়ার।
দেশের ২২ টি রাজ্যে সিমেন্ট সরবরাহ করে ডালমিয়া। দেশের পূর্ব ও উত্তর পূর্ব ভারতে সিমেন্ট এর যে চাহিদা রয়েছে এর যোগান দেবে ডালমিয়া। শালবনি কারখানায় উৎপাদন বাড়ার জন্য তিনি রাজ্য সরকার ও শালবনির মানুষকে ধন্যবাদ জানান।

Post a Comment